দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন নিরাপত্তা চুক্তিকে সব পক্ষের জন্য ভালো চুক্তি হিসেবে অভিহিত করেছে ডেনমার্ক। মঙ্গলবার স্বাক্ষরিত এ চুক্তিকে ন্যাটো ও ইউরোপের নিরাপত্তা জোরদারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।
এক বিবৃতিতে ফ্রেডেরিকসেন বলেন, গ্রিনল্যান্ড, ডেনমার্ক ও যুক্তরাষ্ট্রের পাশাপাশি ন্যাটো এবং ইউরোপের জন্যও এটি একটি ভালো চুক্তি। চুক্তিটি দুই দেশের অভিন্ন প্রতিরক্ষা ও নিরাপত্তা আরও শক্তিশালী করবে।
তিনি বলেন, চুক্তিটি ন্যাটো জোটের কাঠামোর ওপর গভীরভাবে ভিত্তি করে তৈরি করা হয়েছে। একই সঙ্গে এতে ডেনমার্কের সার্বভৌমত্ব এবং গ্রিনল্যান্ডের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে সম্মান করা হয়েছে।
গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী ইয়েনস-ফ্রেডেরিক নিলসেনও চুক্তিটির প্রশংসা করেছেন। তিনি ফ্রেডেরিকসেনের সঙ্গে একমত হয়ে বলেন, চুক্তিতে গ্রিনল্যান্ডের জনগণ যে আত্মনিয়ন্ত্রণের অধিকারসম্পন্ন একটি জনগোষ্ঠী, তা স্বীকৃতি পেয়েছে।
মঙ্গলবার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গ্রিনল্যান্ড নিয়ে তুলনামূলকভাবে ইতিবাচক ও উষ্ণ সুরে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে কয়েক মাস ধরে গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করার বিষয়ে চাপ দিয়ে আসছিলেন তিনি। এমনকি প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহারের কথাও বলেছিলেন ট্রাম্প।
সূত্র: সিএনএন
এমএস/